মাগুরা জেলা কারাগারে রঙ্গিন টিভি ও সেলাই মেসিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৯ পিএম


মাগুরা জেলা কারাগারে রঙ্গিন টিভি ও সেলাই মেসিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

মাগুরা জেলা কারাগারে জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ০২ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় এলইডি টেলিভিশন,সেলাই মেসিন ও ধর্মীয় বই বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক বলেন, তিনি যোগদানের পর কারাগারের বিভিন্ন সমস্যা অনুধাবন করেন। যে কারনে আজকের এ বিতরণ অনুষ্ঠান। তিনি মাগুরা জেলা কারাগারকে আধুনিক সংশোধনাগারে পরিনত করবেন বলে অঙ্গীকার করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলর নূর মহম্মদ মৃধা, কারা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Ads