বেনাপোলে শ্রমিক ইউনিয়নের খাদ্য সামগ্রী বিতরন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ এপ্রিল ২০২০, ০৬:২০ পিএম


বেনাপোলে শ্রমিক ইউনিয়নের খাদ্য সামগ্রী বিতরন

ছবি- প্রতিদিনের চিত্র


যশোর আন্ত জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। রোবরার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল বড়আঁচড়া এমপি মোড়ে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।

শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রায় ৫ শত মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য তালিকায় ছিল চাল, ডাল, আটা, তেল, আলু, পিয়াজ সহ অন্যান্য পন্য।

যশোর আন্ত জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর  সভাপতি মনিরুজ্জামান ঘেনা বলেন, বৈশ্বিক এ করোনা ভাইরাস যত সময় পর্যন্ত মানুষকে কাজের বিঘ্ন ঘটাবে, ঘর থেকে বের হতে না পেরে কর্মহীন থাকবে। ততক্ষন পর্যন্ত আমরা তাদের খাদ্য সামগ্রী বিতরন করব।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক মোঃ আবু সাইদ, সংগঠনের উপদেষ্ঠা আজিম উদ্দিন গাজি, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ।

Ads