নড়াইলে মসজিদে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল!
০২ এপ্রিল ২০২০, ০৭:২৯ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি নড়াইলের আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের উদ্যোগে মসজিদে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে আউড়িয়া ইউনিয়নের সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদে প্রথমে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্যা, মোয়াজ্জিন আবুল হোসেন, খন্দকার মাসুম বিল্লাহ প্রমুখ।
আউড়িয়া ইউপি চেয়ারম্যান পলাশ মোল্যা বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ থেকে পরিত্রাণ লাভের জন্য জনসচেতনতার পাশাপাশি আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়ার বিকল্প নেই। এ লক্ষ্যে আউড়িয়া ইউনিয়নের প্রায় প্রতিটি মসজিদে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে করোনা ভাইরাস থেকে আল্লাহর কাছে মাফ চাওয়ার উদ্দেশ্য আমাদের। জনসমাগম এড়িয়ে অন্যরাও এমন দোয়া মাহফিল ও কোরআন খতমের ব্যবস্থা করবেন-এমন প্রত্যাশা করছি। চেয়ারম্যান পলাশ মোল্যা জানান, সরকারিভাবে কর্মহীন মানুষকে চাল দেয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আমার ইউনিয়নের এক হাজার ৫০০ অসহায় মানুষকে ১০ কেজি করে চাল দেয়ার কাজ শুরু করেছি।
































