নিমেষের মধ্যে যুক্তরাষ্ট্র ছাই হয়ে সাগরে মিশে যাবে: কিম

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ ২০১৬, ০৫:০০ পিএম


নিমেষের মধ্যে যুক্তরাষ্ট্র ছাই হয়ে সাগরে মিশে যাবে: কিম

আন্তজাতিক ডেস্ক :: কিম জং উন পরমাণু যুদ্ধের জন্য সেনাবাহিনীকে আগেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। উত্তর কোরিয়ার এই শাসক এবার সরাসরি যুক্তরাষ্ট্রের উপর পরমাণু হামলার হুমকি দিলেন।

উত্তর কোরিয়ার নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী পদক্ষেপ রুখতে প্রয়োজনে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ছাড়াও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যেখানে যুক্তরাষ্ট্র তৎপর, সেখানেও এই হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।

কিম জংয়ের কথায়, আমরা চাইলে শত্রুপক্ষকে যে কোনো সময় একটা বোতাম টিপে ধ্বংস করে দিতে পারি। সেই ক্ষমতা আমাদের রয়েছে। নিমেষের মধ্যে যুক্তরাষ্ট্র ছাই হয়ে সাগরে মিশে যাবে।

গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে ১৫,০০০ মার্কিন নৌসেনা। উত্তর কোরিয়া হামলা চালালে, কীভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়ে যৌথ মিলিটারি মহড়ার জন্যই দক্ষিণ কোরিয়ায় আসা মার্কিন নৌসেনা।

সম্ভাব্য হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়া কতটা সক্ষম, তা পরখ করে নেয়াও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। দক্ষিণ কোরিয়ার ৩ লাখ সেনা জওয়ান তাতে শামিল হয়েছেন। পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন নৌসেনার বিশেষ বিমানও রয়েছে এই মহড়ায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার এই যৌথ সামরিক মহড়ার জেরেই কিম জংয়ের এই হুমকি বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

সূত্র: রয়টার্স

Ads