উত্তর কোরিয়ার নেতার দাবি ক্ষুদ্র আকৃতির পারমাণবিক বোমা তৈরির

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মার্চ ২০১৬, ০৫:১৪ পিএম


উত্তর কোরিয়ার নেতার দাবি ক্ষুদ্র আকৃতির পারমাণবিক বোমা তৈরির

প্রতিদিনের চিত্র ডেস্ক :: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার দেশের বিজ্ঞানীদের কাছে ক্ষুদ্র আকৃতির পারমাণবিক বোমা তৈরি করতে দাবি করেছেন, এই বোমা আবিস্কারে তার দেশের বিজ্ঞানীরা সক্ষম হয়েছেন এবং যা ব্যালাস্টিক মিসাইলেও বসানো যাবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ ধরনের দাবি এর আগেও জানানো হয়। তবে এবারই প্রথম দেশটির শীর্ষনেতা সরাসরি ক্ষুদ্র আকৃতির বোমা তৈরির দাবি করেন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ ব্যাপারে এখনো দ্বিধান্বিত মধ্যে রয়েছে।

২০১৬ সালের জানুয়ারি মাসে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা ও ফেব্রুয়ারিতে রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে আরোপিত নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু পিয়ংইয়ং এর পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে। কিম জং-উনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকির পাশাপাশি মহাকাশে আরো রকেট ছোড়ার ঘোষণা দেন।

 

Ads