ক্লিনটন বিশ্বের সবচেয়ে বড় একজন নারী নির্যাতক : ট্রাম্প
৩১ ডিসেম্বর ২০১৫, ০৬:০৬ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিশ্বের সবচেয়ে বড় একজন নারী নির্যাতক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হিলারি ক্লিনটন সম্পর্কে তিনি বলেন, তাঁকে নারীরা পছন্দ করেন না।
হিলারি ক্লিনটন সম্পর্কে ট্রাম্প বলেন, নারী ইস্যুতে হিলারি আমাকে সত্যি বেশ আঘাত করছেন। তিনি জয় পাচ্ছেন না।
রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী আরো বলেন, নারীরা হিলারিকে পছন্দ করেন না। এটা আমি সব সময় দেখে আসছি। বিল ক্লিনটন ব্যাপক নারী নির্যাতন করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দ্বিতীয় মেয়াদে (১৯৯৭-২০০১) হোয়াইট হাউসের স্টাফ মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বিল ক্লিনটন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। মার্কিন কংগ্রেসে তাঁর বিরুদ্ধে অভিশংসনেরও প্রস্তাব ওঠে।





























