৮ হাজার কেজির একটি মিষ্টিতে গিনেজবুকে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর ২০১৫, ০৭:৩৯ পিএম


৮ হাজার কেজির একটি মিষ্টিতে গিনেজবুকে রেকর্ড

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিশ্বের সর্ববৃহত্তম লাড্ডু বানিয়ে গিনেজ বুকে নাম লিখিয়ে নিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী ভক্ত আনজানিয়া সুইটস। তবে এটাই তার জন্য প্রথম রেকর্ড নয়। এর আগেও এই দোকানটি চারবার গিনেজ বুকে স্থান পেয়েছিলেন। এবার সহ সে সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চমবার।

জানা গেছে, চলতি বছর মহারাষ্ট্রের গনেশ পুজোর সময় ৮ হাজার কেজির এই মিষ্টি বানায় তপেস্বরামের এই মিষ্টির দোকানটি। এর আগে ২০১১ সালে ৫ হাজার ৫৭০ কেজি, ২০১২ তে ৬ হাজার ৫৯৯ কেজি, ২০১৩ সালে ৭ হাজার ১৩২ কেজি এবং ২০১৪ সালে ৭ হাজার ৮৫৮ কেজির লাড্ডু বানিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিয়েছিলেন।

শ্রী ভক্ত আনজানিয়া সুইটসের মালিক সালাদি ভেঙ্কটেস্বরা রাও জানান, তার দোকানের কর্মচারীদের অশেষ প্রচেষ্টার ফলেই পঞ্চম বার নিজেদের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছেন তাঁরা।

Ads