কলকাতায় নীল ছবির দুনিয়ায় কলেজছাত্রী-গৃহবধূরা

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর ২০১৫, ০৫:৫১ পিএম


কলকাতায় নীল ছবির দুনিয়ায় কলেজছাত্রী-গৃহবধূরা

প্রতিদিনের চিত্র ডেস্ক :: কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে নীল ছবির শুটিং চলছে। কলকাতা ছাড়াও রাজ্যের বেশ কিছু জায়গাতেই এমন শুটিং হচ্ছে। শুধুমাত্র হাতখরচার জোগান বাড়াতে নীল ছবির দুনিয়ায় পা রাখছেন নামী কলেজের ছাত্রী ও গৃহবধূরা। পুলিশ কর্তারা এমনটাই দাবি করেছেন।

সম্প্রতি  নীল ছবির শ্যুটিংয়ের সময় সল্টলেক থেকে ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে সাত নারী ছিলেন। পুলিশ বলছে, শধু কলকাতা নয়, শিলিগুড়ি, দিঘা, মেদিনীপুর, বহরমপুর, জলপাইগুড়ি, বারুইপুর, সোনারপুর, ডায়মন্ডহারবারে রমরম করে চলছে নীল ছবির শুটিং। অনেক সময়ে পুলিশ জানতেই পারে না।

পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার বিভিন্ন জায়গায় যারা ব্লু-ফিল্মে কাজ করেন তাদের বেশির ভাগেরই অন্য পেশা রয়েছে।

গোয়েন্দা দপ্তরের এক পদস্থ অফিসারের কথায়, শতাংশের হিসেবে খুব কম হলেও গৃহবধূরাও আসেন এই পেশায়। বাড়তি আয় তো বটেই, কোনও কোনও ক্ষেত্রে শুধুমাত্র মজা নিতেই অনেকে ‘অভিনয়’ করতে চলে আসেন।

এক পুলিশ অফিসার জানাচ্ছিলেন, শহরের একটি অভিজাত এলাকায় এক ফ্ল্যাটে ব্লু-ফিল্মের শুটিং হত। কলেজছাত্রীদের পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে কল সেন্টার কর্মী, এমনকী থিয়েটার শিল্পীও— নানা পেশার ভিড় জমেছে এখন ব্লু ফিল্মের দুনিয়ায়। বয়স যত কম, নির্মাতাদের কাছে তার চাহিদা তত বেশি। দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি আবেদনের উন্নত মাত্রাবোধও এ ক্ষেত্রে বিচার্য।

কাজ পাওয়ার জন্য এগুলি অগ্রাধিকার পায়। শুধু কাজ পাওয়া নয়, পারিশ্রমিকও সেই হিসেব করেই হয়। বয়স কিন্তু তাদের ১৮ থেকে ৩০-এর মধ্যেই। নীল ছবির শুটিং-করে প্রতি দিনের হিসেবে কাজ করলে প্রায় হাজার আড়াই টাকা পারিশ্রমিক মেলে।

পুলিশের দাবি সমাজের বিভিন্ন অংশ থেকেই অভিনেতা-অভিনেত্রীরা আসেন। সচ্ছল পরিবারের পাশাপাশি দরিদ্র পরিবার থেকেও অনেকে এই ছবিতে কাজ করেন। এমনকী, কলেজ পড়ুয়ারাও শুধুমাত্র হাতখরচার জোগান বাড়াতে নীল ছবির দুনিয়ায় পা রাখছে।

Ads