‘সন্মাননা স্মারক’ পেলেন গোলাম শাহরিয়ার কবীর
০১ জুন ২০২৫, ১০:৫৭ এএম
পারফেক্ট ইলেকট্রনিক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহরিয়ার কবীর-কে ‘সম্মাননা স্মারক’ প্রদান করেছে বিজনেস জিনিয়াস বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত ৩য় ইন্টারন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড-২০২৫-এর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে গোলাম শাহরিয়ার কবীর-এর হাতে সন্মাননা স্মারক তুলে দেন শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল এবং নায়িকা বর্ষা।
এই সম্মাননার মাধ্যমে দেশের উদ্যোক্তা জগতে তাঁর অবদান এবং ইলেকট্রনিক্স খাতে প্রযুক্তিনির্ভর কার্যকর নেতৃত্বের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
গোলাম শাহরিয়ার কবীর বলেন, “এই সম্মাননা আমার জন্য একটি গর্বের বিষয়। এটি আমার এবং পারফেক্ট ইলেকট্রনিক্স টিমের জন্য একটি প্রেরণা, যেন আমরা আরও আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে গ্রাহকদের সেবা দিতে পারি।”
উল্লেখ্য, পারফেক্ট ইলেকট্রনিক্স সারা দেশে ইলেকট্রনিক্স পণ্যের সাশ্রয়ী দামে সর্বোচ্চ মানের পণ্য সরবরাহ ও গ্রাহকসেবা দিয়ে ইতিমধ্যেই আস্থা অর্জন করেছে।
































