সালমান খানের বিয়ে চলতি বছরের ২৭ ডিসেম্বর!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ মে ২০১৬, ০৫:০৩ পিএম


সালমান খানের বিয়ে চলতি বছরের ২৭ ডিসেম্বর!

বিনোদন ডেস্ক :; এর আগেও বহুবার রসিয়ে রসিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সুপারস্টার অভিনেতা সালমান খানের বিয়ের খবর প্রচার করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো ছিল মূর্দা কথায় গুজবে খবর হিসেবে পরিনত হয়েছিল! মাঝখানে সালমানের বিয়ে নিয়ে গণমাধ্য কিছুটা চুপ করে থাকলেও ফের বিয়ে নিয়ে তুমুল হৈচৈ! এবার শোনা যাচ্ছে সালমান বিয়ে করছেন চলতি বছরের ২৭ ডিসেম্বর!

আসছে ২৭ ডিসেম্বর ৫১ বছরে পা রাখবেন সুপারস্টার অভিনেতা সালমান খান। আর এইদিনেই নাকি বিয়ে করতে চলেছেন তিনি! অন্তত এমন খবরই প্রকাশ করলো টাইমস অব ইন্ডিয়া, জি-নিউজ এবং স্পটবয়সহ বেশকিছু ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম। যদিও সবাই সালমানের বিয়ের খবরটির নির্ভরযোগ্য সূত্র বলতে ব্যর্থ হয়েছে।  

তবে সালমানের বিয়ের পাত্রী হিসেবে কিন্তু আছেন সেই একজনই! হ্যাঁ। রোমানিয়ান টিভি তারকা ও মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গেই নাকি বিয়ে হতে যাচ্ছে সালমানের। এরইমধ্যে লুলিয়ার পরিবারের সঙ্গে সালমান খানের পরিবারের বিয়ে বিষয়ে কথাবার্তাও নাকি রীতিমত পাকাপোক্ত!

 

Ads