ফের বিপাকে টুইঙ্কল!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ মে ২০১৬, ০৫:১৯ পিএম


ফের বিপাকে টুইঙ্কল!

বিনোদন ডেস্ক :: ফের বিপাকে পড়েছেন টুইঙ্কল খান্না। এর কারণও আছে। রবিশংকর ফের কটাক্ষ করে টুইট করেন, অক্ষয় কুমারের ‘হাউসফুল থ্রি’ বয়কট হওয়ার ‘ভয়ে’ই নাকি টুইঙ্কল পিছু হঠেছেন! এরপর ‘আর্ট অফ লিভিং’-গুরুর হুমকির নিন্দা করে আরও একবার টুইট করেছেন টুইঙ্কল।

এ নিয়ে টুইটারে বেশ ঝামেলায় জড়িয়েছেন টুইঙ্কল খন্না। যোগগুরু শ্রী শ্রী রবিশংকরের নোবেল বিতর্ক নিয়ে মন্তব্য করে আগেই বিপাকে পড়েছিলেন টুইঙ্কল। যোগগুরুর অনুগামীদের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য ভাবাবেগে আঘাত করতে চাননি বলে টুইট করেছিলেন টুইঙ্কল।

কিন্তু তাতে চিড়ে ভেজেনি। রবিশংকর ফের কটাক্ষ করে টুইট করেন, অক্ষয় কুমারের ‘হাউসফুল থ্রি’ বয়কট হওয়ার ‘ভয়ে’ই নাকি টুইঙ্কল পিছু হঠেছেন! এরপর ‘আর্ট অফ লিভিং’-গুরুর হুমকির নিন্দা করে আরও একবার টুইট করেছেন টুইঙ্কল। সেই টুইটও সরিয়ে ফেলতে হয়েছে তাঁকে! সব মিলিয়ে তরজা অব্যাহত!

অন্যদিকে, মাদার্স ডে’তে ছেলে আরভের থেকে সেরা উপহারটা পেয়ে গিয়েছেন টুইঙ্কল। জাপানি মার্শাল আর্ট কুডো’তে ব্ল্যাক বেল্ট খেতাব পেয়েছে আরভ। সেই নিয়েও টুইট করেছেন গর্বিত টুইঙ্কল।

Ads