অবশেষে জাজের নতুন নায়িকা পরীমনি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ এপ্রিল ২০১৬, ০৪:৫৭ পিএম


অবশেষে জাজের নতুন নায়িকা পরীমনি

বিনোদন ডেস্ক :: আর কোনো কানাঘুষা নয়, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা হলেন চিত্রনায়িকা পরীমনি। গত সপ্তাহে জাজ ঘোষণা দেয়, তাদের ২৪তম ছবি ‘রক্ত’তে দেখা যাবে নতুন একমুখ।

এরপর থেকে বিষয়টি নিয়ে গত এক সপ্তাহ অনেক খবর প্রকাশ হয়। কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জাজের নতুন নায়িকা হলেন পরপর সাত ছবির ফ্লপ নায়িকা পরীমনি।

এরআগে, একমাত্র মাহি ছাড়া জাজের হাত ধরে অভিষিক্ত হওয়া কেউই চলচ্চিত্রে নিজেদের আসন মজবুত করতে পারেননি।  এমনকি তেঁতো কথা হলে এটাই সত্যি যে, নুসরাত ফারিয়া এবং জলি তাদের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে রয়েছেন কোণঠাসা অবস্থানে।

সেদিক থেকে জাজের ঘরে পরীমনি কতটা নিজেকে মেলে ধরতে পারবেন এবং সফল হতে পারবেন সেটা দেখা এখন শুধু সময়ের অপেক্ষা।

Ads