আড়াই হাজার শিক্ষার্থী নিয়ে ইবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল


আড়াই হাজার শিক্ষার্থী নিয়ে ইবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল

হীদ সাজিদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত কামনায় আড়াই শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

রবিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে ছেলেদের এবং উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল সংলগ্ন মেয়েদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান,  শাখা ছাত্র শিবিরের সভাপতি ইউসুব আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের ইফতার আমন্ত্রণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আসরের নামজ পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও পার্শ্ববর্তী মেস থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে ইফতার মাহফিল অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রশিবিরের এই আয়োজন খুবই প্রশংসনীয়।  এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এখানে সবাই একসাথে মিলেমিশে বসে সুন্দর পরিবেশে ইফতারি করতে পারছি। অতিথিরা রমজানের ফজিলত সম্পর্কে দিক নির্দেশনামূলক উপদেশ দিয়েছে। ছাত্রশিবির  শিক্ষার্থীদের কল্যাণে যেন তাদের এ কার্যক্রম অব্যাহত রাখে।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন বলেন, আমি যেখান থেকে উঠে এসেছি, ইসলামী ছাত্রশিবির না হলে আজ আমারে এ পরিচয়টা হতো না। আমার শিক্ষক বা পরিবার যা কিছু করেছে তার থেকে বেশি করেছে ছাত্রশিবির। বর্তমান তরুণ সমাজের একটি প্রশ্ন যে ইসলামের বিজয় কবে হবে? আমরা যদি সাহাবীদের মত রাতে একটু জমিনকে ভিজিয়ে দিতে না পারি, এই ফিতনার যুগে চোখকে যদি হেফাজত করতে না পারি, উচ্ছল তারুণ্যে কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে না পারি, রাসুল (স) এর চরিত্রকে যদি তারণ করার চেষ্টা না করি—তাহলে ইসলামের বিজয় কখনো সম্ভব নয়।

শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুব আলী বলেন, ইসলামী ছাত্রশিবির এই সমাজের বুকে ইনসাফ কায়েম করতে চাই, সমাজের পরিবর্তন চাই, একটি দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করতে চাই, ছাত্রশিবির এই ভূখন্ডে ইসলামের বিজয় দেখতে চাই। ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্রশিবির কাজ করা যাচ্ছে। এজন্য সকলের সহযোগিতা কামনা করি।

Ads