সোনারগাঁকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ আগস্ট ২০২৩, ০৭:২৫ পিএম


সোনারগাঁকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

 

দেশের ১২৩টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণার অংশ হিসাবে গতো বুধবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জকে আনুষ্ঠানিকভাবে ভূমি ও গৃহহীন উপজেলা হিসাবে ঘোষণা দেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ভূমি-গৃহহীন ঘোষণা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগণ। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু, সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ সহো সোনারগাঁ ও নারায়ণগঞ্জ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

এসময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু বলেন, আমাদের জানা মতে সোনারগাঁ উপজেলার স্থায়ী কোনো বাসিন্দা ভূমি ও গৃহহীন নেই। আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলারও স্থায়ী কোন বাসিন্দা গৃহহীন নেই। তাই এ তিনটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এরপরেও যদি কেউ ভূমিহীন ও গৃহহীন হিসেবে আমাদের কাছে আবেদন করেন তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম জানান, ইতোমধ্যে উপজেলার ৩টি ইউনিয়নের ২৪৭টি ভূমি ও গৃহহীন পরিবারকে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ভূমি ও গৃহহীনদের আবেদন সংগ্রহ করে তাদের জমি ও ঘর প্রদান করা হয়। এরপরও যদি ভূমি ও গৃহহীন কাউকে পাওয়া যায় তবে তাকে বরাদ্ধ প্রদান করা হবে।


 

Ads