ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ জুলাই ২০২৩, ০৭:১৯ পিএম


ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন

 

“নিরাপদ মাছ ভরবো দেশে,স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে ২৪শে জুলাই থেকে৩০শে জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে একটি শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিয়া চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইর ৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু, পৌর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি,অধ্যাপক মতিউর রহমান, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মত খাদিজা খাতুন প্রমুখ।

Ads