মির্জাপুরে ব্যস্ত কামারিরা
২৪ জুন ২০২৩, ০৪:৪৫ পিএম
আর কয় দিন পরেই কোরবানির ঈদ।আর এই ঈদকে সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের মির্জাপুরের কামারিরা।সারা বছর তেমন কাজ না থাকলেও ঈদের সামনে এদের কাজ বেড়ে যায়।
কোরবানির পশু জবাই ও কাটার জন্য তারা দিন রাত খেটে টুংটাং শব্দে তৈরি করতে ব্যস্ত দা-বটি,ছুরিসহ লোহার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র।নতুন ভাবে বিভিন্ন জিনিস তৈরি ও পুরোনোগুলোতে শান দিতে ব্যস্ত সময় পার করছেন কামারিরা। হাতুড়ির শব্দ বলে দিচ্ছে ঈদ যতই ঘনিয়ে আসছে ততই তাতের ব্যস্ততা বাড়ছে।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তাদের চলে কর্মব্যস্ততা।
মির্জাপুর বাজারের অবিনাশ কামার বলেন, ঈদের আগে হালকা হালকা ব্যস্ত থাকি।কিন্তু এখন প্রায় ঈদ এসে পড়েছে তাই আমাদের বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। নতুন কাজ ও পুরাতন কাজ মিলে প্রায় ভালোই কাজ হচ্ছে।জানাগেছে এখানে প্রকারভেদে মুজুরি দেওয়া হচ্ছে,চাপাতি ১০০,ছুরি ১০০,দা ও বুটি ৫০ ও চাকু ৩০ টাকা করে নেওয়া হচ্ছে।


























