উপজেলা পরিষদের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তাকে বিদায় ও বরণ
০৯ মে ২০২৩, ০৪:১৪ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনকে বরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ(এমপি)।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা,ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি) আমিনুল ইসলাম বুলবুল,ওসি মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বিদায়ী ইউএনও হাফিজুর রহমান ও নবাগত ইউএনও শাকিলা বিনতে মতিনকেও বিভিন্ন ভাবে সম্মাননা জানানো হয়।


























