মির্জাপুরে বজ্রপাতে প্রবাস ফেরত এক ব্যক্তির ২টি গরুর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ মে ২০২৩, ০৪:৩৬ পিএম


মির্জাপুরে বজ্রপাতে প্রবাস ফেরত এক ব্যক্তির ২টি গরুর মৃত্যু

 

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী  দক্ষিণপাড়া গ্রামে রোববার রাতে বজ্রপাতে প্রবাস ফেরত এক ব্যক্তির ২টি গরু মারা গেছে। ভুক্তভোগী গৃহস্থ পোষ্টকামুরী গ্রামের মৃত হাফিজ উদ্দিন আহমেদের ছেলে আব্বাস উদ্দিন আহমেদ (৫০)।

 

আব্বাসের ভাই সাংবাদিক আশরাফ আহমেদ জানান,রোববার রাতে ঝড়ের সঙ্গে বজ্রপাত হচ্ছিল।এসময় গোয়ালঘরে থাকা ২টি গরু বজ্রপাতে মারা যায়।বৃষ্টি শেষে গোয়াল ঘরে কয়েল দিতে গিয়ে গরু দুটিকে মৃত অবস্থায় দেখা যায়।এতে তার ভাইয়ের প্রায় ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও একই বাড়িতে আধা পাকা ঘরের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন,বজ্রপাতে গরু মারা যাওয়ার বিষয়টি আমার জানা ছিলোনা।খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads