মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ মার্চ ২০২৩, ০৮:০৬ পিএম


মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


টাঙ্গাইলের মির্জাপুরে বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) এর আওতায় মির্জাপুরের ১০৫টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব ল্যাপটপ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছে হস্তান্তর করা হয়।

 

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা,ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ।অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন,শিক্ষা অফিসার মো.আলমগীর হোসেন।

Ads