মির্জাপুরে বহিষ্কৃত আ.লীগের চার নেতা অবশেষে ক্ষমা পেলেন
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪০ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে বহিষ্কৃত তিন ইউপি চেয়ারম্যানসহ চার আ.লীগ নেতাকে সাধারণ ক্ষমা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই চার নেতাকে ক্ষমার চিঠি দেয়া হয় বলে বুধবার এ তথ্যটি নিশ্চিত করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
ক্ষমা প্রাপ্তরা হলেন,উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম,মহেড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাবেক সদস্য মো.বাদশা মিয়া,ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. হুমায়ুন তালুকদার,আনাইতারা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। এদের মধ্যে হুমায়ুন তালকুদারকে টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত নিজস্ব প্যাডে পুনরায় তাকে তার সভাপতি পদে বহালের চিঠিও দেয়া হয়েছে।
জানা যায়,মির্জাপুরে ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচেন অংশ নিয়ে তিন ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়।অপরদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধাক্কা দেওয়ার ঘটনায় আ.লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার করা হয়।এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত চার নেতা সংগঠনে ফিরে আসতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানায়। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের ক্ষমা করে আওয়ামী লীগ।
চার নেতার সাথে যোগাযোগে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের এর গঠনতন্ত্র এবং দলীয় সিদ্ধান্তের বাইরে আর কখনও যাবো না। আমরা অনুতপ্ত হয়েছি।দল আমাদেরকে ক্ষমা করায় আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।
এ ব্যাপারে উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন,তিন জনের ক্ষমার চিঠি হাতে পেয়েছি।তবে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের কোন চিঠি পাইনি।তারা দলের পূর্বের পদে বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, দল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, তবে তারা পদ ফিরে পাবে না। পরবর্তীতে নির্বাচনে-সম্মেলনে প্রার্থী হতে কোনো বাঁধা নেই।
প্রসঙ্গত,আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের ঐক্য ও শক্তি বাড়াতে বহিষ্কৃত ব্যক্তিদের ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিটি আবেদন ভিন্ন ভিন্ন ভাবে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।এ বিষয়ে দলের একটি চৌকস কমিটিও কাজ করছে।


























