মির্জাপুরে ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি-কয়েদ-সম্পাদক-আওলাদ
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে করে আগামী দুই বছরের জন্য মো.কয়েদ আলী সিকদারকে সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে মো.আওলাদ হোসেনকে।
এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ রহমান জানান,মো. কয়েদ আলী সিকদার(চেয়ার) প্রতীকে ১০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ কুমার শীল(দোয়াত কলম)প্রতীকে ২৮ ভোট পেয়ে পরাজিত হন।
সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো.আওলাদ হোসেন পুনরায় নির্বাচিত হন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে পিয়ার আলী(বাইসাইকেল)প্রতীতে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দী শহিদ মিয়া(কলসি)প্রতীকে ৪৭ ভোট পেয়ে পরাজিত হন।সর্বমোট ১৩১ ভোটের মধ্যে ১২৮জন ব্যবসায়ী তাদের ভোট প্রদান করেন।
এর মধ্যে ৩জন ভোটার অনুপস্থিত ছিলেন।
নির্বাচিতরা ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে আগামী দুই বছর দায়িত্ব পালন করতে পারবেন বলেও জানান তিনি।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন,বহুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ মিয়া।নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন বহুরিয়া ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সামাদ সিকদার ও ২ নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মিয়া।


























