মির্জাপুরে চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম


মির্জাপুরে চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা


টাঙ্গাইলের মির্জাপুরে চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজের উদ্যোগে কোরআন তিলোয়াত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার তক্তারচালা পুরাতন বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উত্তর পেকুয়া তক্তারচালা বনিক সমিতি ও চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজের সভাপতি মোশারফ হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান খান।

 

সে সময় আরও উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সাহাদত হোসেন, শাজাহান ফিরোজ, আমিনুল ইসলাম, রোজিনা আক্তার, ইনিয়া আক্তারসহ চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজের শিক্ষক অভিভাবক ও ছাত্র/ছাত্রিরা।

 

প্রতিযোগিদের পুরস্কার বিতরন শেষে বংশি নগর জামে মসজিদের ইমাম মো.শামিম হোসেন দোয়া ও মোনাজাত করেন।

Ads