মানিকগঞ্জের হরিরামপুরে অনূর্ধ্ব-১৬ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
০৯ জানুয়ারি ২০২২, ০৫:১৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় মানিকগঞ্জের হরিরামপুরে অনূর্ধ্ব-১৬ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এস এস ক্লাবের সহযোগিতায় সাকুচিয়া মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন কাউন্সিলর ৮নং ওয়ার্ড মানিকগঞ্জ পৌরসভা আবু মোঃ নাহিদ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি হরিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ। ।
উক্ত খেলায় যে দুটি দলে অংশগ্রহণ করেন এস,এস ক্লাব সাকুচিয়া, হরিরামপুর বনাম হাটিপাড়া অগ্রদূত স্পোর্টিং ক্লাব। হাটিপাড়া অগ্রদূত স্পোর্টিং ক্লাব ২-১ গোলে এস,এস ক্লাব সাকুচিয়াকে পরাজিত করে।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এস এস ক্লাবের সভাপতি মোঃ ফারুক শিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম জসিম।


























