বঙ্গবন্ধু`র সমাধিস্থলে বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের শ্রদ্ধা নিবেদন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ নভেম্বর ২০২১, ০৩:১৫ পিএম


বঙ্গবন্ধু`র সমাধিস্থলে বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের শ্রদ্ধা নিবেদন

ছবি- প্রতিদিনের চিত্র।

 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবগঠিত কার্যনির্বাহী কমিটি জাতির জনকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছে।

 

মঙ্গলবার (২নভেম্বর) বিকাল ৪ টায় বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের (বশেমুরবিপ্রবিসাফো) নবনির্বাচিত  কার্যনির্বাহী কমিটির সদস্যরা জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও ফাতিহা পাঠসহ পুষ্পস্তবক অর্পণ করে।

 

এসময় বশেমুরবিপ্রবিসাফো কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ আব্দুর রহিম (ডেইলি বাংলাদেশ) ও  সাধারণ সম্পাদক মেজবাহ রহমান (ঢাকা ওয়েভ) ছাড়াও বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের (বশেমুরবিপ্রবিসাফোর) কমিটির বাকি সদস্যরা হলেন: সহ সভাপতি-১ মিসবাহুল ইসলাম রিয়াদ (বাংলাদেশ নিউজ টাইমস) , সহ সভাপতি-২ মোঃ রাকিবুল হাসান (আলোকিত ভোর), যুগ্ম সাধারণ সম্পাদক-১ আল মাহমুদ (দৈনিক আজকের দর্পণ), যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ ইউনুসুর রহমান ( বিডি নিউজ টুডে), সাংগঠনিক সম্পাদক রিফাত ইসলাম ( নাগরিক কাগজ), অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ আকিক তানজিল জিহান (দৈনিক প্রতিদিনের চিত্র), প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় সরকার (দৈনিক দেশান্তর) ও দাপ্তরিক ফটোগ্রাফার মোস্তাফিজুর রহমান (সংবাদ প্রতিদিন)।

 

উল্লেখ, গত রবিবার বশেমুরবিপ্রবিসাফো'র বার্ষিক সাধারণ সভায় ১০ সদস্য বিশিষ্ট্য এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি সফিকুল আহসান ইমন।

Ads