থানায় জিডি করলেন গায়িকা তানিশা খান
০৪ অক্টোবর ২০২১, ০১:১০ পিএম
ছবি ফেইসবুক থেকে নেওয়া।
এ সময়ের প্রতিভাবান গায়িকা তানিশা খান সম্প্রতি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। এ দুর্ঘটনা মূলত তারই এক পরিচিতজন ঘটিয়েছেন বলে জানা গেছে।
নুরুন্নাহার আশা নামে তার এক বান্ধবীর সাথে নিয়মিত কথা ও ফেসবুকে ক্ষুদেবার্তা আদান প্রদান হতো। যেখানে মাঝে মাঝে নিজেদের নানা বিষয় আদান প্রদানের পাশাপাশি একান্তে তোলা ছবিও দিতেন তানিশা। যে ছবিগুলো সম্প্রতি নুরুন্নাহার আশা সামাজিক যোগাযোম মাধ্যমে প্রকাশ করেন। যার ফলে গায়িকা তানিশার আত্মীয় স্বজন ও নিজের আত্মসম্মানে আঘাত আসে। নিজেও দাবি করেন তার ক্যারিয়ার ও ইমেজ নষ্ট করার জন্যই এটি করা হচ্ছে। এ অযাচিত দূর্ঘটনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। আজ (শুক্রবার) নিজের ফেসবুক একাউন্টে আত্মহত্যা করবেন বলেও পোস্ট করেন। এবং এর জন্য নুরুন্নাহার আশা নামে তার বান্ধবী দায়ী বলেও তিনি পোস্টে লিখেন। তবে পরবর্তিতে তার কাছের কয়েকজন পরিচিত মানুষের সহযোগীতায় নিজেকে সামলানোর চেষ্টা করেন এবং ধীরে ধীরে স্বাভাবিক হোন। তবে ভবিষ্যতে কি হবে এ নিয়ে টেনশনে ছিলেন যার ফলে গত ১ সেপ্টেম্বর ফতুল্লা থানায় একটি জিডি করেন তিনি, যার নাম্বার ৩৩।
এ প্রসঙ্গে গায়িকা তানিশা খান বলেন, 'আমি একজন মিডিয়া কর্মী। নিয়মিত গান করি। আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য এমনটা করা হয়েছে। আমার বান্ধবী হয়েও আমার একান্তে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কেনো প্রকাশ করলো আমি জানি না। আমি এগুলো নিতে পারতেছিলামনা তাই ভেবেছিলাম আত্মহত্যা করবো। সে জন্য আমার ফেসবুকে পোস্টও করি। তবে আমার কয়েকজন পরিচিতজনের সহযোগীতায় এখন কিছুটা স্বাভাবিক বোধ করছি। আমি কাজ করতে চাই। গানের মানুষ গান গাইতে চাই। আমি চাই না কেউ আমার ক্যারিয়ারে বাধা হোক। আমি তো কারও ক্ষতি করছি না। তবে কেনো এমন হলো। আমি সবার সহযোগীতায় সামনে এগিয়ে যেতে চাই।'
জিডি কপি



























