প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ জুলাই ২০২১, ০৭:২৭ পিএম


প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১

ছবি- প্রতিদিনের চিত্র।

 

মানিকগঞ্জের হরিরামপুরে  এক  প্রতিবন্ধী কিশোরীকে(১৮) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।  শনিবার(১০ জুলাই ) রাতে এ ঘটনায় অভিযুক্ত বায়াত হোসেন (৫০) নামে একজনকে উপজেলার বাল্লা  লোহা চালা (দাদরুখি)এলাকা থেকে হরিরামপুর থানা পুলিশ আটক করে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

আটক বায়াত হোসেন (৫০)   উপজেলার বাল্লা ইউনিয়নের লোহা চালা (দাদরুখি) গ্রামের বাহের আলীর ছেলে।

 

অভিযোগসূত্রে জানা যায়, ৭ জুলাই সকালে কিশোরীর মা বাবা প্রতিবন্ধী কিশোরীকে দাদরুখির বাড়িতে ঘুমন্ত অবস্থায় রেখে পাশের হাঁপানিয়া এলাকার ক্ষেতে (বর্গা চাষী) মরিচ তুলতে যায়। বায়াত ওই দিন  সকালে উপজেলার লোহা চালা (দাদরুখি) গ্রামের বাড়ির  ঘরে প্রবেশ করে  প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে   ধর্ষণ করে। এ সময়  প্রতিবন্ধীর  চাচাতো দুই  ভাই এ ঘটনা দেখে ফেলে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

 

হরিরামপুর  থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম  বলেন, ‘কিশোরীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার  তার পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযুক্ত আসামি বায়াত হোসেনকে আটক করে।’

Ads