বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিমান প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ আগস্ট ২০২০, ০৩:১৯ এএম


বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিমান প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ছবি- প্রতিদিনের চিত্র

 

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি নিজ সংসদীয় এলাকায় হবিগঞ্জের মাধবপুরে সকালে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মাধবপুর উপজেলা প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আয়েশা আক্তার দপ্তর প্রধানদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মাধবপুর পৌরসভা,মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামীলীগ, মাধবপুর থানা, প্রেসক্লাব,মাধবপুর হাসপাতাল কমপ্লেক্স, পৌর  আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন সামাজিক সংগঠন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে কতিপয় বিপথগামী সেনা সদস্যদের বুলেটের নির্মম আঘাতে শহিদ হন।


জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

 

Ads