মাদারীপুরে ৫শ’ পরিবার পেল ত্রাণ সহায়তা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ এপ্রিল ২০২০, ০৬:০১ পিএম


মাদারীপুরে ৫শ’ পরিবার পেল ত্রাণ সহায়তা

ছবি- প্রতিদিনের চিত্র

মাদারীপুর সদর উপজেলার ৫শ’ হিন্দু পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তকেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুরে জয়কলি পাবলিকেশনের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নিরাপদ দুরুত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ^জিৎ বৈদ্য নাদিমসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা এতে উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, ওষুধসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। করোনা ভাইরাস আতঙ্কে হাজার হাজার মানুষ গৃহবন্দি হয়ে পড়ে। বিনামূল্যে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

 

Ads