রায়পুরায় ভ্রাম্যমান আদালতের ২ জনকে অর্থদন্ড

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ মার্চ ২০২০, ১১:৩৯ পিএম


রায়পুরায় ভ্রাম্যমান আদালতের ২ জনকে অর্থদন্ড

ছবি-প্রতিদিনের চিত্র

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাজারের সবজি ব্যবসায়ী ও রাধাগঞ্জ বাজারের চাউল ব্যবসায়ী কে বাজার দরের চেয়ে টাকা বেশি রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে সর্বমোট ৩৫হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে ।

শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্র্যাট মাহমুদুর রহমান খোন্দকারের নের্তৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্র্যাট মাহমুদুর রহমান খোন্দকার জানান, ক্রেতাদের কাছ থেকে পন্যের দাম বেশি রাখার অপরাধে ব্যবসায়ীদের অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। দন্ডকৃতরা হলেন, উপজেলার মরজাল বাজারের সবজি ব্যবসায়ী আঃরশিদকে ক্রেতার কাছ থেকে পেঁয়াজের দাম বেশি রাখার দ্বায়ে নগদ ২০হাজার টাকা ও রাধাগঞ্জ বাজারের চাউল ব্যবসায়ী সাইফুল ইসলামকে  চাউলের দাম বেশি রাখার দ্বায়ে ১৫হাজার টাকা জরিমানা সহ সর্বমোট ৩৫হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করা হয় এবং কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী  অতি মোনাফার লোভে   ক্রেতার কাছ থেকে বাড়তি টাকা আদায় করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যা প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

Ads