মুন্সিগঞ্জে তিনএকরের নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ মার্চ ২০২০, ০৩:৩৭ পিএম


মুন্সিগঞ্জে তিনএকরের নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস

ছবি-প্রতিদিনের চিত্র

মুন্সিগঞ্জে প্রায় ৩ একর জমিতে চাষ করা পপি ধ্বংস করা হয়েছে। রোববার (০৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল সাবরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

এলাকাবাসী জানান, স্থানীয় নিজাম, খোরশেদ এবং অজ্ঞাত এক ব্যক্তি আলু চাষের কথা বলে ওই জমি লিজ নেন। পরবর্তীতে তারা বিদেশি সরিষার কথা বলে জামিতে পপির চাষ করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলে সেখানে অভিযান চালানো হয়।

এদিকে দুর্গম এলাকায় কারা-কীভাবে পপি চাষ করলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া জমির মালিক মামলা না করলে নিজ উদ্যোগে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

Ads