মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টাকারীর জিহ্বা কেটে নিলেন গৃহবধূ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ মার্চ ২০২০, ০১:১০ এএম


মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টাকারীর জিহ্বা কেটে নিলেন গৃহবধূ

ছবি - সংগৃহীত

ধর্ষণের চেষ্টাকালে কামড় দিয়ে যুবকের জিহ্বা কেটে ফেলেছেন এক গৃহবধূ। মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউপির দক্ষিণহাটি গ্রামে সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সাগর মন্ডলকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শেখরনগর ইউপির দক্ষিণহাটি গ্রামে একটি বিয়ের আয়োজন চলছিল। ওই সুযোগে দক্ষিণহাটি গ্রামের শুকলাল মণ্ডলের ছেলে সাগর মণ্ডল একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূ কামড় দিয়ে সাগরের জিহ্বা এক ইঞ্চির মতো কেটে ফেলেন।

ওই গৃহবধূ জানান, সাগর রাত ১টার দিকে আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা চালান। ধর্ষণ থেকে বাঁচতে আমি কামড় দিয়ে তার জিহ্বা কেটে দিয়েছি।  

শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি। পরে পুলিশকে বিষয়টি জানিয়েছি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিরাজদীখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, সাগর মণ্ডলের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

 

Ads