পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৮ পিএম
ছবি - সংগৃহীত
মঙ্গলবার রাত সোয়া ১২টা থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, মঙ্গলবার সন্ধারাত থেকেই নদীর ঘাট এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে মধ্যরাত থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে ফেরি বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরি ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে নদী পারের জন্য ঘাটে আসা যানবাহনের সারি।


























