`মাওলানা আবদুল আজিজ স্মারক` গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪০ এএম


`মাওলানা আবদুল আজিজ স্মারক` গ্রন্থের মোড়ক উন্মোচন

ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র


     
রায়পুরায় আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ'র   প্রতিষ্ঠাকালীন ফার্সী ভাষা শিক্ষক, সমাজসেবী ও ধর্মীয় নেতা 'মাওলানা আবদুল আজিজ স্মারক' গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ ঘটিকায়   মোড়ক উন্মোচনে আদিয়াবাদ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক  আবদুল কবির (বি.এস-সি. বি-এড) এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন- বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ও বাংলাভিশনের উপদেষ্টা ড. আবদুল হাই সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আব্দুস সাদেক,   প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ভাষা গবেষক, সাবেক পরিচালক নজরুল ইনস্টিটিউট অধ্যাপক ড. মনিরুজ্জামান (সাবেক ডিন কলা অনুষদ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. মনিরুজ্জামান, ড. আবদুল হাই সিদ্দিক, ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, সরকার আবুল কালাম, মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান, প্রফেসর রুখসানা মার্জিয়া ও ডা. হোসনে আরা হাশেম।

'মাওলানা আবদুল আজিজ স্মারক' গ্রন্থের পরিকল্পনায় ছিলেন- আবদুল কবির (বি.এস-সি), প্রকাশক- ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সম্পাদনায়- ডা. অছিউদ্দীন, সহ সম্পাদনায়- শেখ ম.আ. খালিদ, মোঃ সোলাইমান ও মোঃ মাজেদুল ইসলাম।

এসময় 'মাওলানা আবদুল আজিজ স্মারক' গ্রন্থের স্মৃতিচারণ করে ডা. অছিউদ্দীন বলেন, মাওলানা আবদুল আজিজ আদিয়াবাদের এক কীর্তিমান সন্তান। তিনি ছিলেন একাধারে বিচক্ষণ ও খ্যাতিমান আলেমে দ্বীন, শিক্ষাবিদ, শ্রেষ্ঠ শিক্ষক, সমাজসেবী, সু-বিচারক, সচেতন ধর্মীয় নেতা এবং সততা ও সারল্যের মুক্ত প্রতীক এক অনন্য মহান ব্যক্তিত্ব। আজ থেকে ৬২ বছর আগে তিনি মৃত্যু বরণ করেন যা নরসিংদীর  কৃত্তিমানের মধ্যে অন্যতম ।  

Ads