রাজবাড়ী জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ উদযাপন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৫ পিএম


রাজবাড়ী জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ উদযাপন

ছবি-প্রতিদিনের চিত্র

সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। “পড়ব বই গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আশেক হাসান ও জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ শহীদুল আলম সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক আশেক হাসান, ও জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ শহীদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

 

Ads