বর্তমান সরকারের আমলেই শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে- এমপি দুর্জয়
৩০ জানুয়ারি ২০২০, ০১:১৯ এএম
ছবি-প্রতিদিনের চিত্র
বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন, মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য বিসিবির পরিচালক আলহাজ্ব এ এম নাঈমূর রহমান দুর্জয়। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, শিক্ষারমান উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ বিশ্বে সুনাম অর্জন করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, শিশু মৃত্যুহার এবং নিম্ন থেকে নিম্ন-মধ্যবিত্ত আয়ের দেশ গড়ার মাধ্যমে। বর্তমানে সরকার অবকাঠামোগত উন্নয়নে বেশ সচেষ্ট এবং দেশের প্রতিটি প্রান্তরেফুটে উঠেছে উন্নয়নের চিত্র।
উক্ত বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন মুসার সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক বিএসসি, জেলা আ’লীগের সহসভাপতি সচিন্দ্রনাথ মিত্র ,জেলা যুবলীগের যুগ্ন-আহব্বায়ক মাহবুবুর রহমান জনি, উপজেলা আঃলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুলহাসান স্বপন, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতিবাবুল বেপারী,সাধারন সম্পাদক শরিফুলইসলামসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


























