পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
১৫ জানুয়ারি ২০২০, ০২:১০ পিএম
ছবি - সংগৃহীত
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। কুয়াশার কারণে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় বুধবার ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি আরাে জানান, ফেরি বন্ধ থাকায় পাটুরিয়ায় বাস-ট্রাকসহ কয়েকশ যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।


























