শিবালয়ে মেগাফিড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
১৩ জানুয়ারি ২০২০, ১০:৪৯ পিএম
মানিকগঞ্জ জেলার শিবালয়ে মাছ ও মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ’মেগাফিড’ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
মানিকগঞ্জ জেলার শিবালয়ে মাছ ও মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ’মেগাফিড’ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, সোমবার দুপুর ১ টার দিকে হঠাৎ কারখানার কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে।
তবে আগুনে কেউ হতাহত হয়নি। কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা । তাৎক্ষনিক অগ্নিকান্ডের সঠিক কারন জানাতে পারেনি ফায়ার সার্ভিস বিভাগ ।


























