ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ০৫:৩৪ পিএম


ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী!

সংগৃহীত

বোর্ডের সভাপতি পদে লড়াইটি মূলত ছিল সৌরভ ও শ্রীনিবাসন ঘনিষ্ঠ ব্রিজেশ প্যাটেলের সঙ্গে। অনেকের ধারণা ছিল হয়ত ব্রিজেশই শেষপর্যন্ত সভাপতি নির্বাচিত হচ্ছেন। এনিয়ে জোরদাল লবি করাও শুরু হয়ে যায়। সেই জল্পনায় জল ঢেলে দিলেন সৌরভ।
সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হতে চলেছেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। সোমবার মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। রোববারই তা জমা দেয়ার সিদ্ধান্ত নেন সৌরভ।

জানা গেছে, বিসিআইয়ের সচিব হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষ হতে চলেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল।

অনুরাগ ঠাকুর বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার পর সভাপতি পদে সৌরভের পক্ষে জোরাল দাবি ওঠে। এবার সেই দাবি পূরণ হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। ফলে ভারতীয় ক্রিকেট প্রশাসনে এবার ‘দাদাগিরি’ যুগ শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলাই যায়।

ডেইলি বাংলাদেশ/এমকে

 

Ads