বাগদানের পর বিচ্ছেদ, মেয়েটি এখন কোথায় যাবে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ০৫:১৯ পিএম


বাগদানের পর বিচ্ছেদ, মেয়েটি এখন কোথায় যাবে

ছবি - সংগৃহীত

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন কিশোরগঞ্জের মেয়ে জলি। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমা মুক্তি পায়। এছাড়া ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর গত ১৬ মে সন্ধ্যায় গুলশানের নিকেতনে নিজের বাসায় বাগদান হয়। বাগদানের পাঁচ মাস না যেতেই এলো বিয়ে ভেঙে যাওয়ার খবর। নায়িকা ফাল্গুনি রহমান জলির বিয়ে ভেঙে গেছে বলেই গুঞ্জন ছড়িয়েছে। রোববার দেশের প্রথমসারির একটি গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

তবে এ খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জলি বলেন, ‘এটা নিতান্তই ভিত্তিহীন একটি খবর। যারা ছড়াচ্ছেন তারা ব্যক্তি আক্রোশ থেকে এই কাজটি করে থাকবেন হয়তো। বিয়ে ভাঙার বিষয়ে আমি কারো সঙ্গে কোনো কথা বলিনি। আমা কারো জীবন নিয়ে রসিকতা করা অন্যায়। আরাফাতের সাথে আমার কোনো সমস্যা নেই। বিয়ের খবর আমিই গণমাধ্যমকে জানিয়েছি বিচ্ছেদ হলে আমিই সবাইকে জানাতাম।

তবে কিছুদিন আগে জলি বলেছিলেন তার সঙ্গে আরাফাত রহমানের আপাতত কোন সম্পর্ক নেই। রোববার জানালেন নিছক মজার ছলেই সে কথা বলেছিলেন তিনি। জলি বলেন, দুজনের মধ্যে যোগাযোগ নেই, কথাটা সে সময় মজা করেই বলেছিলাম। পৃথিবীর সব সম্পর্কের মধ্যেই মান-অভিমান হয়। আমাদের দুজনের মধ্যেও হালকা একটু মান-অভিমান হয়েছিল, সিরিয়াস কিছু না। কিন্তু সেই মান-অভিমান তো দুজনের সম্পর্ক ভাঙনের পর্যায়ে যায়নি। কয়েক দিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে গেছে।’

 

 

 

 

 

 


সুত্র- সমকাল

 

Ads