পোশাক বিক্রি করে দিচ্ছেন দীপিকা
১৩ অক্টোবর ২০১৯, ০১:৪৩ পিএম
ছবি - দীপিকা
বৃহস্পতিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বিশেষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দীপিকা। তার ওয়েবসাইটে তিনি বিক্রি করবেন এ পোশাকগুলো। সেখান থেকেই যে কেউ সেগুলো কিনে নিতে পারবেন।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার ওয়ারড্রবে থাকা বেশকিছু পোশাক বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ পোশাক বিক্রির টাকা তিনি দান করতে চান স্বেচ্ছাসেবী সংস্থা ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’- এ। সংস্থাটি মানসিক রোগীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে থাকে।
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের চিকিৎসাও যে গুরুত্বপূর্ণ, তা নিয়ে বলিউড তারকাদের মধ্যে প্রথম মুখ খুলেছিলেন দীপিকা। মানসিক রোগীদের জন্য নানা সেবামূলক কাজ করছেন তিনি। ‘লিভ লাভ লাফ’ নামে তার নিজস্ব সংগঠন আছে।


























