শিশু পাচার রোধে মানব বন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ জুলাই ২০১৮, ১২:৩৯ এএম


শিশু পাচার রোধে মানব বন্ধন

শিশু পাচার রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে রাজধানীতে শিশুদের অংশগ্রহণে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শিশু পাচার বিরোধী  বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে প্রায় ১০০ জন শিশু আজ  (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে উক্ত মানব বন্ধনে অংশ নেয়।

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান শিশু পাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। 

অংশগ্রহণকারীরা শিশু অধিকার সুরক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন- যাতে শিশু পাচারের মতো মানবতা বিরোধী অপরাধ সমাজ থেকে দূর করে শিশু অধিকার প্রতিষ্ঠা করা যায়।

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে “শিশু পাচার প্রতিরোধে কমিউনিটি ও নেটওয়ার্কিং সুদৃঢ়করণ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নকারী কনসোর্টিয়াম এর অন্যতম সদস্য সংগঠন সোশ্যাল এন্ড ইকোনোমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম (সীপ) উক্ত প্রকল্পের অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশের ম্যানেজার (লিগ্যাল ও পলিসি সাপোটর্) এডভোকেট রফিকুল ইসলাম খান, সীপ এর পরিচালক  মো. জাহিদ হোসেন, সিপিডি’র পিসিটিএসসিএন প্রকল্প সমন্বয়কারী শরিফুল্লাহ রিয়াজ, এবং বিশ্ষ্টি সমাজ সেবক সাজেদুর রহমান উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন।

Ads