হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩দোকান পুড়ে ভষ্মিভূত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ নভেম্বর ২০২০, ০৯:২০ পিএম


হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩দোকান পুড়ে ভষ্মিভূত

ছবি- প্রতিদিনের চিত্র।

 

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি টিনসেট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২২নভেম্বর) সকাল ৮টার দিকে ঈছাপুর বাজারের মুফতি ফয়জুল্লাহ সড়কে হোসাইন মিস্ত্রীর চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তেই পাশে থাকা এহসান স্টোর (গ্যাসের দোকান )সহ ডিপার্টমেন্টাল স্টোর সম্পূর্ণ আগুনের লেলিহান শিখায় পুড়ে শেষ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যার কারনে পাশের অনেক দোকান অগ্নিকান্ডের ক্ষতি থেকে বেঁচে গেছে।

 

Ads