লক্ষ্মীপুরে এমপি`র বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৭ পিএম


লক্ষ্মীপুরে এমপি`র বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে মানববন্ধন

ছবি-প্রতিদিনের চিত্র

লক্ষীপুর-২ (রায়পুর) আসনের মাননীয় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র ও বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন উল্লেখ করে লক্ষ্মীপুরের রায়পুরে সপ্তাহ ব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবাদ সভা এবং মানববন্ধনের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রায়পুর প্রাইম ব্যাংকের সামনে উপজেলা ম্যাধমিক শিক্ষক সমিতির বিশাল সমাবেশ এবং মানববন্ধনের আয়োজন করা হয়েছে।  

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন আখন এর সভাপতিত্বে, এবং ম্যাধমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মাষ্টারের সঞ্চলনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ রায়পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি  রফিকুল হায়দার বাবুল পাঠান
 এবং উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ নেতৃবৃন্দ।

Ads