লক্ষ্মীপুরে অবৈধ ট্রলির দাপটে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৩ পিএম


লক্ষ্মীপুরে অবৈধ ট্রলির দাপটে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক!

ছবি-সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ২২টি ইটভাটার মাটির চাহিদা মিটাতে ব্যাপকহারে দানব চাকার অবৈধ ট্রলি চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়কগুলো। জলাঞ্জলিতে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন। কেটে নিচ্ছে জমির টপসয়েল। এতে প্রশাসনের কার্যত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

হরহামেশাই চলতে গিয়ে এর দানব চাকাগুলির নীচে পিষ্ট হয়ে ভেঙ্গে চুরে গর্তে হয়ে চলাচলে দূর্ভোগ পোহাচ্ছে জেলার ৫টি পৌরসভা ও ১টি থানায় বসবাস কারী সাড়ে ১৮ লক্ষ জনগন। এছাড়া অদক্ষ চালকেরা বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে দূর্ঘটনায় গত দুই বছরে অকালে নিভে গেছে ১০টির বেশী তাজা প্রাণ।পঙ্গুত্বকে বরন করে গেছে অর্ধশতাধিক মানুষ।

ট্রলি থেকে পড়া মাটিতে ধুলায় ধুসর হচ্ছে এলাকার পরিবেশ । এতে সব সময় রোগ, দুর্ঘটনার আশঙ্কায় থকতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও সকল বয়সী মানুষকে।

দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে একাধিক সাধারণ মানুষ আক্ষেপের সহিত জানান,এলাকার ইটভাটা মালিক ও প্রভাবশালী মহল এর সাথে জড়িত তাই প্রশাসনের কিছু করার নাই। দানব ট্রাক্টর-ট্রলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বহন করা হচ্ছে।এতে করে যেমন নিচু হচ্ছে জমি,অপরদিকে ভেঙ্গে ধুলিসাৎ হয়ে যাচ্ছে গ্রাম-শহর যোগাযোগের কার্পেটিং রাস্তা ও মেঠোপথ।

জলাঞ্জলিতে পরিনত হচ্ছে উন্নয়নশীল সরকার ও জনসাধারণের ট্যাক্সের কোটি কোটি টাকা ব্যয়ের ওই সব রাস্তা- পরিবেশ। থাকছে আশংকায় জনসাধারণ।বিভিন্ন এলাকা থেকে অকালে নিভে যাচ্ছে তাজা প্রাণ।পঙ্গুত্ব বরন করেছে বিভিন্ন বয়সী মানুষ।

দানব পরিবহনের মালিকেরা যে কোন ধোঁয়াসা ক্ষমতার অধিকারী হয়ে রাস্তার রাজা হিসেবে নির্বিকারে গাড়ী চালিয়ে আসছে তা নিয়েও সংশয় রয়েছে জনসাধারণের মনে। ভুক্তভোগী জনসাধারণ অতি দ্রুত ওই সব সমস্যা সমাধান-ওই দানব পরিবহণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।

Ads