কমলনগর রিপোটার্স ক্লাব নির্বাচন: সভাপতি বিপ্লব, সম্পাদক বাবলু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ১০:০৪ পিএম


কমলনগর রিপোটার্স ক্লাব নির্বাচন: সভাপতি বিপ্লব, সম্পাদক বাবলু

ইসমাইল হোসাইন বিপ্লব এবং শরিফুল ইসলাম বাবলু

লক্ষ্মীপুরে কমলনগর রিপোটার্স ক্লাব ত্রি -বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইসমাইল হোসাইন বিপ্লব এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম বাবলু বাংলা বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে মো: আব্বাস উদ্দিন ,যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক পদে মো সিরাজুল ইসলাম,  কোষাধ্যক্ষ পদে এ আই তারেক, সাহিত্য- ক্রীড়া সম্পাদক পদে ইউসুফ আলী,  সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে শ্রীবাস মজুমদার, প্রচার সম্পাদক পদে মো: নুর হোসেন,  নির্বাহী সদস্য পদে ওমর ফারুক ভূইয়া, আব্দুল আলী, নাঈমুর রহমান বিজয়ী হয়েছেন।

আজ সকাল ১০টা থেকে দুপুর ১১.৩০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন গণনার পর দুপুর ১২ টায় রামগতি-কমলনগর থানার সার্কেল এ এস পি জনাবা, মারুফা নাজনীন,কমলনগর থানা ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ নুরুল আফসার, নির্বাচন কমিশনার হাজী হারুনুর রশিদ, মো: ছিদ্দিক মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, কমলনগর প্রেসক্লাব সভাপতি এম এ মজিদ, সাধারন সম্পাদক ওয়ালী উল্ল্যাহ জুয়েল,হাজির হাট বণিক সমিতি সভাপতি সৈয়দ আইউব আলী, কমলনগর থানার এস আই জাহাঙ্গীর আলমসহ অতিথিবৃন্দের উপস্থিতি ফলাফল ঘোষনা করেন।

উপস্থিত সকল অতিথিগণ নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Ads