মানিকছড়িতে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালিত
২৪ অক্টোবর ২০১৯, ০৭:৩১ পিএম
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিকেআইবি মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহছেনুল হক পাটোয়ারী’র সঞ্চালনায় অনষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডিকেআইবি মানিকছড়ি উপজেলা সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি উমা প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডিকেআইবি রাঙ্গামাটি অঞ্চলের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ফরিদ। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কাদের, হেলাল উদ্দিন, শাহজাহান, পাপড়ি বড়ুয়া প্রমূখ।
সভায় ডিপ্লোমা কৃষিবিদদের প্রতি দীর্ঘদিনের বিদ্যমান বৈষম্য দূরীভ‚ত করার লক্ষে তাদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যমান আরও নানা বৈষম্য দূরীকরণের মাননীয় প্রধান মন্ত্রীর আন্তরিক সহযোগীতা কামনা করেন তারা।


































