আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন আটক
১৯ অক্টোবর ২০১৯, ০৯:৩২ পিএম
ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ১ পৌর এলাকার নারায়ণপুর বাইপাস এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটককৃতদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে অাখাউড়া পৌর এলাকার নারায়ণপুরস্থ বাইপাস সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অাখাউড়া থানা পুলিশ সেখানে হানা দিলে সংঘবদ্ধ ডাকাতরা দৌড়ে পালাতে থাকে। এসম পুলিশ চারজনকে পাকড়াওয়ে সক্ষম হয়। আটককৃতরা হলো অাখাউড়া উপজেলা সদরের দেবগ্রামের আমজাদ খানের পুত্র অর্ণব খান (২২), রাধানগরের মুরাদ মিয়ার পুত্র শাওন (২০), আবুল খায়েরের পুত্র সাকিবুল হাসান (১৯) এবং আবদুর রশিদের পুত্র জাহিদ হাসান (২৫)। এসময় তাদের জিম্মা থেকে ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।
আখাউড়া থানার পরিদর্শক (ওসি) রসুল আহমেদ নিজামী বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। '


































