ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক উদ্ধার
০৫ অক্টোবর ২০২১, ০৪:৪৬ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ভেসে আসা একটি হরিণ শাবককে উদ্ধার করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন জানান, রোববার (৩ অক্টোবর) দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেঘনা নদীতে হরিণ শাবকটিকে ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে ওই শাবকটি উদ্ধার করেন তারা।
উদ্ধারের পর স্থানীয় মো. মিজান চৌকিদারকে খবর দিয়ে তার হতে তুলে দেওয়া হয় ওই হরিণ শাবকটি। তারপর মিজান থানায় খবর দিলে থানা পুলিশ হরিণ শাবকটি উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করা হয়।
হরিণ শাবকটির বয়স প্রায় দুই মাসের মতো এবং শাবকটি সুস্থ রয়েছে। পরবর্তীতে উপজেলার বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে তজুমুদ্দিন উপজেলার বাসন ভাংগা চরে অবমুক্ত করা হয়।






























