বরগুনায় বজ্রপাতে গৃহবধু নিহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ মে ২০২০, ০৯:০৯ পিএম


বরগুনায় বজ্রপাতে গৃহবধু নিহত


বরগুনার হাজারবিঘা গ্রামে বজ্রপাতে জায়েদা (৪০) নামের এক গৃহবধু নিহত হয়েছে। আজ বুধবার (৬ মে) সকালে কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল তুলতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে জায়েদা মারা যায়।

এ সময় ওই একই গ্রামের মোমেনা ও দুলু নামে আরো দুইজন আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বরগুনার সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান,কাল বৈশাখী ঝড়ে যে সমস্ত এলাকায় ক্ষয়-ক্ষতি হয়েছে খোঁজ-খবর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

Ads