বরগুনায় করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
৩০ এপ্রিল ২০২০, ০৪:৫৭ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
বরগুনার বেতাগী উপজেলার কৃতি সন্তান এস, আই আঃখালেক (৩৬) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
জানা গেছে,আঃ খালেক এর নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হলে সন্দেহজনক ঢাকা আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (৩০এপ্রিল) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তার বাড়ী বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। আজিম উদ্দিন মৃধার ছেলে আব্দুল খালেক।
পরিবার সুত্রে জানা গেছে,তিনি ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এস. আই এবং মসজিদের ইমাম আঃ খালেক (৩৬) হিসাবে
নিয়োজিত ছিল।তিনি স্ত্রী ও এক ছেলে ২মেয়ে অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন।ঢাকায় বেলা ১১টায় জানাযা শেষে বেতাগীর উদ্দেশ্য রওনা দিবে এবং প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।






























